রাশিয়ায় ছুটি কাটাতে গেছেন পান্নু
দি নিউজ লায়ন; শাড়ি পরে পুতিনের দেশে পান্নু। সেখানে ছুটি কাটাতে গেছেন তিনি। আর তাঁকে সঙ্গ দিচ্ছেন বোন শেগুন পান্নু। সেন্ট পিটার্সবার্গের রাস্তায় তাঁর সেই দৌড়ের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন তাপসী। তাঁর শাড়ি লুকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ইনস্টাগ্রামে রাস্তায় দৌড়ের দৃশ্য শেয়ার করেছেন তাপসী।
সেখানে দেখা যাচ্ছে, তিনি পাতলা সিল্কের সাদা শাড়ি পরেছেন। সঙ্গে কনুই পর্যন্ত ঢাকা ব্লাউজ। এক হাতে ঘড়ি, অন্য হাতে কয়েক গাছা রুপার চুড়ি। মাথায় খোঁপা। চোখে কালো রোদচশমা। এ চিত্রনায়িকা ক্যাপশনে জুড়েছেন, ‘এই ছোট রাস্তাগুলো বেশ মন ভালো করা। তবে ডিনারে দেরি হয়ে গেল! এবার দৌড়!’ রাশিয়া থেকে আরও বেশ কিছু ছবি শেয়ার করেছেন পান্নু।

Post a Comment